ফজলে রাব্বীর মৃতদেহে দেশে পৌঁছাবে সোমবার, জানাজা হবে গাইবান্ধার সাঘাটা
২২জুন, শুক্রবার বিকাল ৪ঘটিকায় নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী। এতে শোকের মাতম নেমে আসে তার নির্বাচনি এলাকায়। শোক জানিয়েছে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ।
তার লাশ দেশে পৌঁছাবে ২৫শে জুন সোমবার সকাল ৮টা ৪০মিনিটে। তার জানাজা হবে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামে।
এর আগে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন। গাইবান্ধা-৫ (সাঘাট-ফুলছড়ি) এর ছিলেন সংসদ সদস্য। তিনি প্রথম দিকে জাতীয় পার্টির হয়ে ৫বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে আওয়ামীলীগের হয়ে নির্বাচনে দাড়ালে পরাজিত হন তিনি। পরবর্তীতে তিনি ২০০৮ সালেএ পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। তিনি ৩বার জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের হয়ে নির্বাচিত হয়েছেন।
.jpeg)
সামাজিক মাধ্যম