Ticker

10/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ডেপুটি স্পিকার আর নেই-ডেইলি কামারজানি

 ডেপুটি স্পিকার আর নেই, না ফেরার দেশে চলে গেছেন তিনি।

ফজলে রাব্বী
বাংলাদেশঃ 

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই। শুক্রবার দিবাগত রাত্রে যুক্তরাষ্ট্রের মাউন্ট হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। 

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর ভাই ফাহাদ রাব্বী তার ভেরিফাই ফেসবুক একাউন্ট থেকে এই তথ্য নিশ্চিত করেন।


তার ভাই জানান, বাংলাদেশ সময় আনুমানিক রাত দুইটায় ( স্থানীয় সময় বিকাল ৪ টায়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।


ফজলে রাব্বী ১৯৪৬ সালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ১৫ই এপ্রিল জন্মগ্রহণ করেন। 


তিনি গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকার ছিলেন। 

ফজলে রাব্বী মিয়া শিক্ষা জীবনে ১৯৬১ সালে গাইবান্ধা কলেজে ভর্তি হন। পরবর্তীতে তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে ফজলে রাব্বী বাংলাদেশ বার কাউন্সিল সদস্যপদ লাভ করেন। তিনি ১৯৬৮ সালে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য হোন। 


পেশা ছিল আইনজীবী, তবে তিনি রাজনীতির মাঠে ছিল সক্রিয়ভাবে নিযুক্ত ছিল। ১৯৫৮ সালে ফজলে রাব্বী রাজনীতিতে যুক্ত হোন, তখন তিনি ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ১৯৫৮ সালে যখন পাকিস্তান সরকার আইয়ুব খান মার্শাল ল চালু করে তখন ফজলে রাব্বীর চাচা ছিলে আওয়ামীলীগের সভাপতি ছিলে। আরা চাচার হাত ধরে তার শুরু হয়েছিল রাজনৈতিক পথচলা। 


এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগদান করেন এবং বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলেন। 

তিনি গাইবান্ধা-৫ আসন থেকে প্রথমে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ সাল থেকে আওয়ামিলীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হোন। 

অ্যাডস

Responsive Advertisement